• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন / ১৪৭
কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ শেখ, কাশিয়ানী, গোপালগঞ্জঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফোরকান শরীফ টিটো’র সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন খান।

এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দূরদর্শিতার কথা স্মরণ করে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।