

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আসন্ন খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ আবু তালেবের গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার এলাকায় উক্ত গণসংযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় দোকানদার ও এলাকার বিভিন্ন মানুষদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এছাড়াও গনসংযোগকালে আবু তালেব বিএনপির উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে কপিলমুনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাকে অগ্রাধিকার দেবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সর্বোপরি তিনি বলেন একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব কপিলমুনি ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ,
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মোঃ ফজলুর রহমান ফনু, কবিরাজ আবু হাসান, মোঃ জসিম উদ্দিন মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :