

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে যুবদল। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী বাজারে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এবং সাবেক ছাত্রনেতা ও কারানির্যাতিত যুবনেতা খোরশেদ আলম উজ্জ্বলের নেতৃত্বে মিছিলটি নিঝুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে মেদুয়ারী ইউনিয়ন যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :