• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

খুলনায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন / ৫
খুলনায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনা থেকে এম রোমানিয়াঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর নিরালা বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শফিকুল ইসলাম শফি, মো. মনির হোসেন, বাইজিৎ শেখ, মোহাম্মদ সাবু, জাকির হোসেন ও ইরিনা আক্তার অংকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতারা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।