

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ১৫৬, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় ও ভালুকা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব খোরশেদ আলম ইমনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘ঢাকা লকডাউন’ ও দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় বুধবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভালুকা উপজেলা তাঁতীদল।
এ বিষয়ে ভালুকা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব খোরশেদ আলম ইমন বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ সংগঠনের কোনো অপচেষ্টা ভালুকার মাটিতে সফল হতে দেওয়া হবে না। ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশে আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় রাস্তায় আছি এবং থাকবো। ভালুকায় কোনো ধরনের নৈরাজ্য, সৃষ্টি করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। প্রশাসনের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে ভালুকাকে শান্ত রাখতে চাই। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক তাওহীদুল ইসলাম তাইসাদ স্বাধীন, গোলাম মাওলা রনি, কামাল উদ্দিন, ফিরুজ আল মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, উপজেলা তাঁতীদলের সদস্য মজনু মিয়া, হান্নান মিয়া দেলোয়ার হোসেন দুলু প্রমুখ। এছাড়াও এসময় তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :