

মিশারুল ইসলাম, খুলনাঃ চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার আতঙ্কে ক্রমেই সংকুচিত হয়ে আসছে খুলনার স্বাস্থ্যসেবা খাতের ব্যবসা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পর এবার ফার্মেসি মালিকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে নিজেদের পরিচয় গোপন রেখে জেলা প্রশাসক (ডিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন ফার্মেসি ব্যবসায়ীরা।
ব্যাবসায়ীরা আগামী তিন দিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
১২ ই নভেম্বর, দুপুরে খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দেন। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় ব্যবসায়ীরা কোনো ছবিও তোলেননি।
কারণ সন্ত্রাসীরা যদি শুনেন তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ পত্র, প্রদান করেছেন তাহলে আরো চাঁদার অংক বেড়ে যেতে পারে।
ওই স্মারকলিপিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে সব ফার্মেসি বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, ফার্মেসি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। সকাল থেকে মধ্যরাত, এমনকি কোথাও কোথাও সারারাত দোকান খোলা রেখে তারা সেবা দিয়ে আসছেন।
কিন্তু সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে সন্ত্রাসীরা বড় অঙ্কের চাঁদা দাবি করছে। একই সঙ্গে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এতে কয়েকটি ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এর আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :