• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ভালুকায় চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম উজ্জ্বলের মতবিনিময় সভায় জনতার ঢল


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন / ৪
ভালুকায় চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম উজ্জ্বলের মতবিনিময় সভায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত যুবদল নেতা খোরশেদ আলম উজ্জ্বল।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ইউপি সদস্য আবুল হাশেম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আ. রশিদ খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন খান। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খোরশেদ আলম উজ্জ্বল বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য আপনাদের সামনে এসেছি। মেদুয়ারী ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, কারাগারে গিয়েছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু এলাকা ছেড়ে যাইনি। আপনারা যদি পাশে থাকেন, আমি কথা দিচ্ছি, ইউনিয়ন পরিষদকে মানুষের সত্যিকারের সেবার জায়গায় পরিণত করবো। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা ও তরুণদের কর্মসংস্থান হবে আমার প্রথম অগ্রাধিকার।

এ সময় উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন জানান এবং স্লোগানে স্লোগানে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

সভা শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম উজ্জ্বল।