• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী 


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন / ২
৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সেদিন সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিলেন। তাঁদের ঐক্যের শক্তিতে সৃষ্টি হয়েছিল এক নতুন সম্ভাবনা, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে সুরক্ষিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দিনটি জনতা ও সেনাসদস্যের সংহতির প্রতীক হয়ে আছে। তাই এটি শুধু একটি তারিখ নয়, জাতীয় ঐক্য ও আত্মমর্যাদার চেতনার উৎস।

আজ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” ও “সবার জন্য বাংলাদেশ” এই দুই মন্ত্রকে সামনে রেখে জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। ৭ নভেম্বরের শিক্ষাও একই। ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে অগ্রাধিকার দিলেই কেবল সংহতি অর্থবহ হয়। তরুণ প্রজন্মের মেধা, সাহস ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে মানবিক, উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।

এই দিনে আমি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই, আসুন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে চলি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জ হবে সমৃদ্ধ জনপদ, আর বাংলাদেশ হবে সবার জন্য নিরাপদ ও সম্ভাবনাময় একটি দেশ।
জয় হোক ঐক্যের, জয় হোক বাংলাদেশের।
বাংলাদেশ জিন্দাবাদ
সুবর্ণা সিকদার ( ঠাকুর)
৩২০ আসন, গোপালগঞ্জ