• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১১:০১ অপরাহ্ন / ৬
কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্বরণে ও নামকরণে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদার অফ অল গেমস খ্যাত সম্মানজনক জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৭টি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি, ডাক বিভাগ ৫৭টি সংস্থার ৫৬৫জন এ্যাথলেট (পুরুষ ৪৩১জন ও মহিলা ১৩৪জন) ও ১১০জন ম্যানেজার/কোচ অংশগ্রহণ করছে।

এছাড়াও প্রতিযোগিতাটি সুষ্ঠু ও প্রাঞ্জল ভাবে পরিচালনার জন্য দেশের বরেণ্য ক্রীড়া সংগঠক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেতাব প্রাপ্ত ২০০জন সাবেক অ্যাথলেট এবং অভিজ্ঞ টেকনিক্যাল অফিসিয়াল ও বিচারকমণ্ডলী উপস্থিত থাকবেন।

বর্ণাঢ্য এ ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতার ৭টি থ্রো ইভেন্ট আগামী ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ম্যারাথন ইভেন্ট ২৪ অক্টোবর, ২০২৬খ্রিঃ তারিখ শনিবার ভোর ০৫:০০টায় পূর্বাচলের ৩০০ফিট রোডে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অ্যাথলেটদের ফেডারেশনের পক্ষ থেকে ৬,০০০/- হাজার, ৫,০০০/-হাজার ও ৩,০০০/- হাজার করে অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রেকর্ডধারী অ্যাথলেটদের ২০,০০০/- হাজার টাকা অর্থ পুরষ্কার দেওয়া হবে।

এবারের প্রতিযোগিতায় সেরা এ্যাথলেটকে এক্সপলয়েট কোম্পানীর পক্ষ থেকে একটি বাইক উপহার দেওয়া হবে।