• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শুভ নবমীতে গোপালগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন কাউন্সিলর পদপ্রার্থী মুক্ত


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৪:০২ অপরাহ্ন / ১৩
শুভ নবমীতে গোপালগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন কাউন্সিলর পদপ্রার্থী মুক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শুভ নবমী পূজা উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন গোপালগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ একরামুল কবীর মুক্ত।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি নবীনবাগ সার্বজনীন হরিজন পূজা মন্ডপ, পাচুরিয়া কালিবাড়ি পূজা মন্ডপ, তেঘুরিয়া কালিবাড়ি পূজা মন্ডপ তেঘুরিয়া দূর্গা মন্দির পূজা মন্ডপসহ এলাকার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। সনাতন ধর্মবালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে উদযাপন করতে পারেন এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে, তিনি পাচুরিয়া কালীবাড়ি মন্ডপে পূজা উদযাপন কমিটি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।

কাউন্সিলর পদপ্রার্থী মোঃ একরামুল কবীর মুক্ত বলেন প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে। ধর্ম যার যার-বাংলাদেশ সবার, এই চেতনায় বিশ্বাস রেখে এলাকার সার্বিক সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমি সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করে যেতে অঙ্গিকারবদ্ধ। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ এ সময় তার সাথে ছিলেন।