• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শ্রীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন / ১৩
শ্রীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আগামী সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহাঙ্গীর আলম হীরা।

​পূজা উদযাপনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান।

​পরিদর্শনকালে মো: জাহাঙ্গীর আলম হীরা বলেন, উৎসব যার যার, সুরক্ষা ও সম্প্রীতির দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ আবহমানকাল ধরে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব্দালপুর ইউনিয়নে যেন সব ধর্মের মানুষ নির্ভয়ে, শান্তিতে এবং আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সার্বিকভাবে পাশে আছি। একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​মণ্ডপ পরিদর্শনকালে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা বিএনপি, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

​মো: জাহাঙ্গীর আলম হীরার এ আগমনকে সাধুবাদ জানিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সমাজ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।