

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পোশাক পরা অবস্থায় গ্রাম পুলিশকে পেটালেন চেয়ারম্যান রানা মোল্লা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে।
যা আজ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকমের নজরে আসে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নাজিম বৃহস্পতিবার দুপুরে সুকতাইল ইউনিয়ন পরিষদে পোশাক পরা অবস্থায় দায়িত্ব পালন করেন।
এমন সময় কোন কারন ছাড়াই ইউনিয়নের চেয়ারম্যান রানা মোল্লা তাকে সজরে চড় মারে।
এ বিষয়ে সুকতাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম
পুলিশ নাজিম জানান, আমাকে চেয়ারম্যান রানা মোল্লা বলে দেলোয়ার চকিদার কোথায় আমি বলি
সে স্কুলের টিপ মারতে গেছে। একথা বলার সাথে সাথে জনসম্মুখে চেয়ারম্যান আমাকে থাপ্পড় মারে। আমার গ্রাম পুলিশ পোশাক পরা অবস্থায় আমাকে মেরেছে। আমাকে মারার তার কোন অধিকার তার নেই।
তিনি আরো বলেন, তবে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই ও আইনগত বিচার চাই।
এ বিষয়ে সুকতাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রানা মোল্লাকে তার ব্যবরিত মোবাইল নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেনি। যার কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :