• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন / ৪
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন সরদার আকিবুল ইসলাম।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে নিজড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানবমী শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তার কর্মী সমর্থকদের নিয়ে নিজড়া হাইস্কুল মাঠ থেকে একটি নির্বাচনী শোডাউন বের করেন। এ সময় তিনি বিভিন্ন স্থান ঘুরেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শোডাউনে ওই ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী এবং অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। নির্বাচনে ভোটাররা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে এলাকার নানামুখী উন্নয়ন সহ সাধারণ মানুষের পাশে থাকব। সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যন্নোয়নে চেষ্টা করে যাব। সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবো। এছাড়াও তিনি আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের পাশাপাশি সতন্ত্র প্রার্থীরাও যেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে পারেন।

তারাও যেন নিরাপদে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা পরিচালনা করতে পারেন সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীসহ গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।