

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর (উত্তর পূর্বপাড়া) জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে দেশের খ্যাতিনামা উলামায়েকেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ এনেছেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেছেন, আল্লামা মুফতি আব্দুল গাফফার সাহেব। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব ও আলহাজ্ব হাফেজ আনিসুর রহমান সাহেব।
উক্ত মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুকতি মাহবুবুর রহমান সাহেব, মোহতামিম গোপীনাথপুর মাদ্রাসা।
এই মাহফিলের বিষয়ে অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপিনাথপুরের যুবসমাজকে মাদক দ্রব্যের হাত থেকে ফিরিয়ে আনা। পাশাপাশি এলাকার প্রতিটি মুসলিম পরিবারকে পরিপূর্ণ ইসলামের পথে ধাবিত করাই আজকের মাহফিলের উদ্যেশ্য। তিনি আরো জানান, গোপীনাথপুর ইউনিয়নের কৃতিসন্তান জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান আমাদের ওয়াজ মাহফিলে এসেছিলেন। দীর্ঘ সময় মাহফিলের ওয়াজ নসিয়ত শুনেছেন। সবাইকে নিয়ে মাগরিবের নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন। তার উপস্থিতি আমাদের ভালো কাজের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে। আমরা সামনে আরো বড় বড় উদ্যোগ গ্ৰহণ করবো।
আপনার মতামত লিখুন :