• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন / ৬৭
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামার বাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।