• ঢাকা
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সাব্বির আহমেদের শুভ জন্মদিন


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন / ১১
সাব্বির আহমেদের শুভ জন্মদিন

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জঃ ইমাদ পরিবহন প্রাঃ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির
​ইমাদ পরিবহন প্রাঃ লিঃ-এর অভিভাবক, দূরদর্শী নেতৃত্ব ও পথপ্রদর্শক, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ-এর শুভ জন্মদিন আজ।

এই বিশেষ দিনে ‘ইমাদ পরিবহন প্রাঃ লিঃ অফিশিয়াল ফেসবুক গ্রুপ’-এর সর্বস্তরের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁর প্রতি জানানো হয়েছে হৃদয়ের গভীর থেকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

শেখ সাব্বির আহমেদের সুদক্ষ পরিচালনা ও দিনরাতের অক্লান্ত পরিশ্রমে ইমাদ পরিবহন আজ দেশের পরিবহন খাতে ও বিশেষ করে দক্ষিণাঞ্চলের যাত্রীসেবায় এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। যাত্রীবান্ধব সেবা নিশ্চিতকরণে তাঁর দিকনির্দেশনা ও বলিষ্ঠ ভূমিকা গ্রাহকদের আস্থা অর্জনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।

​অফিশিয়াল গ্রুপের প্রতিনিধিরা জানান, এমডি ভাইয়ার সরাসরি দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার কারণেই আজ ইমাদ পরিবহন অফিশিয়াল ফেসবুক গ্রুপটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা, অ্যাক্টিভ এবং যাত্রীবান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর এই অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

শেখ সাব্বির আহমেদ ভাইয়ার শুভ জন্মদিনে ইমাদ পরিবহন পরিবার ও সর্বস্তরের যাত্রীবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সকল ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছে।