• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন / ১৪৩
মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমগপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।

রোববার (১৬ আগস্ট) নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সোহেল রানার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।