• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়ার জন্মদিনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুল হকের শুভেচ্ছা


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন / ১৬২
খালেদা জিয়ার জন্মদিনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুল হকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা পৌর বিএনপির কর্মী এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: ফজলুল হক।

​এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুভেচ্ছা বার্তায় তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান ও স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বার্তায় ফজলুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে চিরস্মরণীয়। তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।