

খুলনা ব্যুরোঃ খুলনায় একটি ইজিবাইকে যাত্রীবেশে যাওয়ার সময় আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে লবণচড়া থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মেইন রোডে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লবণচড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় উড়িয়া বাজারের উদ্দেশ্যে যাওয়া একটি ইজিবাইক থামিয়ে যাত্রী আনোয়ার হোসেনের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বাবার নাম সিরাজ শেখ।
অভিযানে এসআই শরিফুলের সঙ্গে এএসআই আনোয়ার ও কনস্টেবল আশরাফুলসহ লবণচড়া থানার পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ইয়াবাগুলো মাদক কারবারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—এসব বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :