• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনমজুর এক বৃদ্ধের পৈতৃক সম্পত্তি দখল ও অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন / ১০
গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনমজুর এক বৃদ্ধের পৈতৃক সম্পত্তি দখল ও অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী ভটিয়াপাড়া কৃষি অফিসের কর্মকর্তা সহ আরো কয়েকজনের নামে নিজ গরিব ও অসহায় বড়ো ভাইয়ের পৈতৃক সম্পত্তি দখল ও কালনা ঘাট টোল প্লাজার জমি অধিগ্রহণের সরকারে দেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।

কাশিয়ানী উপজেলার শংকরপাশা এলাকার মৃত মগদু মৃধার বড়ো ছেলে মোতালেব মৃধা (৮৬) তার আপন ভাইদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন, এই ভাইদের আমি রিকশা চালিয়ে টাকা উপার্জন করে মানুষ করেছি। আমি মুখ্য বলেন, আজ তারাই আমার ভাগের সম্পত্তি দখল করে আমাকে ও আমার পরিবারকে পথে বসিয়ে দিয়েছে।
এ ব্যপারে ভুক্তভোগী মোতালেব মৃধা বাদি হয়ে গোপালগঞ্জ আদালতে কয়েকটি মামলা দায়ের করেও কোনো প্রতিার পাচ্ছে না বলে জানান গণমাধ্যমে।

৭ জনকে আসামি করে এ মামলা চলমান রয়েছে। এতে অভিযুক্তের তালিকায় রয়েছেন, মগদু মৃধার ছেলে জাফর মৃধা ও আবু মৃধা, জাফর আলি মৃধার ছেলে আব্বাস মৃধা ও নাজিম মৃধা, আবু মৃধার ছেলে মামুন মৃধা ও সোহান মৃধা।

গোপালগঞ্জ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা আমান্ন করে জায়গার উপরের বাঁশ কেটে বিক্রি সহ নানা ধরনের অত্যাচার করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর ও তার পরিবার।

এ ব্যপারে ভুক্তভোগী মোতালেব মোল্লার ৮০ বছর বয়াসি স্ত্রী বলেন, ওরা আমাদের সকল পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে খাচ্ছে। আমরা ওদের কিছু বললে ওরা আমাদেরকে মারধর করে। তিনি আরো বলেন, গত কিছুদিন আগে আমার একটি গরুর বাছুরকে ওরা কোপ মারে, আমি জানতে গেলে আব্বাস মৃধাসহ ওরা আমাকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে আমি ৭ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিই। ওদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওরা অনেক টাকার মালিক বলে ওদের পক্ষে সবাই চলে যায়। গরিবের দিকে কেউ ফিরেও চায়না।