• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ৭:৩১ অপরাহ্ন / ২৮০
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলেও সাবেক সভাপতি জাকির হোসেন ইমন প্রমুখ।