• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী, মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১:৩২ অপরাহ্ন / ৬
সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী, মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি

খুলনা নলিয়ান থেকে রাজিবুল ইসলাম রাজিবঃ সুন্দরবনের হিরণ পয়েন্টসহ বনাঞ্চল হেলিকপ্টারে পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর দুপুর ১টায় মধ্যাহ্ন বিরতি এবং পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভা কক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা এবং সাড়ে ৩টায় ওই এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সুন্দরবন পরিদর্শন, মোংলা বন্দর এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এই সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।