• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন / ৬৯
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান।

জেলা কালচারাল অফিস ার গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

‘নজরুলবর্ষ ‘ উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়ে), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়গুলো হল সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাংকন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা লিখন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।