• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জরিতদের গ্রেপ্তার দাবী করেছেন বিএমইউজে


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৩, ৬:২৬ অপরাহ্ন / ২১৬
সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জরিতদের গ্রেপ্তার দাবী করেছেন বিএমইউজে

নিজস্ব প্রতিবেদকঃ দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গুরুতর আহত অবস্থায় বুধবার রাতে চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকাল ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত প্রতিটি সন্ত্রাসী এবং গডফাদার যেই থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্যক্রমের জোর দাবি জানিয়েছেন।