• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শ্রীপুরে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি ও সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন / ১৬২
শ্রীপুরে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি ও সংবাদ সম্মেলন

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর প্রেসক্লাবে উপস্থিত হইয়ে এবং মাগুরার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন গয়েশপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও বর্তমানে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সনৎ কুমার বিশ্বাস।

​সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, একটি কূচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শ্রীপুর নিউজ টিভি’ নামের একটি ভুয়া আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য পরিবেশন করে আসছে। এসব বিভ্রান্তিকর পোস্টের ফলে সমাজে এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

​এ ঘটনার প্রতিকার এবং দোষীদের আইনি শাস্তির দাবিতে মো. মারুফ কুমার বিশ্বাস শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং: ৮৮১, তারিখ: ১৯/০৮/২৪)।

শ্রীপুর প্রেসক্লাবে ​সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে তিনি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এই চক্রের পেছনে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে মাগুরার পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।