• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শ্রীপুরে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন / ৬২
শ্রীপুরে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ‘উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, শ্রীপুরের আয়োজনে  বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

​বিষয় ভিত্তিক তথ্য ও দিকনির্দেশনা উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাগুরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইলিয়াস মিয়া।

​সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ​সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,​ সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ আইয়ুব হোসেন খানসহ ​বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং ভেজাল প্রতিরোধে নিয়মিত তদারকি জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।