• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মাদককে না বলুন শ্রীপুরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন / ১৪
মাদককে না বলুন শ্রীপুরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ফুটবল বিতরণ করা হয়েছে।

​রবিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সব্দালপুর স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে সব্দালপুর নোহাটা দিলরুবা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে দুটি ফুটবল তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্স, ইউনিয়ন বিএনপি নেতা মীর হাফিজ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগী যুবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে নিয়মিত মাঠে ফেরাতে ও স্বাস্থ্যকর বিনোদনে সম্পৃক্ত করতেই সংসদ সদস্যের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।