• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

মাগুরায় মদসহ ফ্রান্স প্রবাসী গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন / ৩১
মাগুরায় মদসহ ফ্রান্স প্রবাসী গ্রেফতার

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দেশী মদসহ সুলতান আহমেদ নামে এক প্রবাসীকে আটক করেছেু পুলিশ।

আটককৃত সুলতান শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামের মৃত গোলজার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সুলতান আহমেদ প্রতিবার দেশে ফেরার সময় বিদেশ থেকে মদ নিয়ে আসেন এবং এলাকায় তা বিক্রি করেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গত রাতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কেরু এন্ড কোং-এর আনুমানিক ৩০০ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতান আহমেদকে তার নিজ গ্রাম থেকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।