• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

মধ্যনগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন / ৫৯
মধ্যনগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর ) সকাল ১১ঘটিকায় মধ্যনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মধ্যনগর বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এম পি কামরুজ্জামান কামরুল। তাছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম রায়হান উদ্দিন সুহেল,যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোছাব্বির তালুকদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করেন।