• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন / ৫৯
ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি জায়েদ হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকরুদ্দিন, আব্দুর রাজ্জাক, ৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুর সবুর কাজল, লিয়াকত আলী লাভলু, শিক্ষক শামসুদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, চরভদ্রাসন হাট বাজার বনিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি আব্দুল কুদ্দুস, আহ্বায়ক বিএনপি অহিদুজ্জামান মোল্যা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন, জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি সেলিম হোসেন সহ রাজনীতিবিদ, সাংবাদিক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ সকলের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া উপজেলার শিক্ষা, কৃষি, তেল সংকট, বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, ঔষধ ফার্মেসী গুলো ২৪ ঘন্টা খোলা রাখা, মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ও উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।