• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস যথাযথ মর্যাদায় পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন / ৩৩
ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস যথাযথ মর্যাদায় পালিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ “ঘর থেকে শুরু করি দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৬। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুর্তজা ফকির, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, প্রস্তুতি কমিটির সদস্য ফারুক হোসেন মৃধা, মঞ্জুরুল হক মৃধা, ছাত্রদলের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম, লিয়াকত আলী, সাইফুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।