• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন / ১০৯
ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স হল রুমে সোমবার সকাল সাড়ে ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ( আগষ্ট-২০২৬ ) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের প্রফেসর চন্দ্রমহন হালদার এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী।

সভায় আরও বক্তব্য দেন আহ্বায়ক বিএনপি অহিদুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক বিএনপি আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য ও সাবেক সভাপতি বিএনপি শাহজাহান শিকদার, সদস্য বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, শিক্ষক জাহিদ হোসেন, চরভদ্রাসন বণিক সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন মোল্ল্যা, সাংবাদিক আবুল কালাম, আব্দুস সালাম সহ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব, মহিলা বিষয়ক কর্মকর্তার শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার, শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দরা ।

সভায় উপজেলার মাদক নিয়ন্ত্রণ, চুরি/ ডাকাতি, বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজার ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিনোদন ও খেলাধুলার উন্নয়নে বিশেষ নজরদারিতে সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়।