• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন / ২৪৯
প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ শনিবার সকাল ১০ টায় তোপখানা রোড়স্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম এর সঞ্চালনায় সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডিইউজে সহ সভাপতি মানিক লাল ঘোষ, সংগঠনের যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মহসীন হোসাইন, কোষাধ্যক্ষ কে এম আব্দুল মজিদ,সদস্য খোরশেদ আলম, এড. দুলাল মিত্র প্রমুখ।

সাঘারণ সভা শেষে হাউজের সর্বসম্মতিক্রমে আগামি তিন বছরের ( ২০২৩-২০২৬) জন্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীকে সভাপতি ও শিকদার আবদুস সালাম কে সধারণ সম্পাদক করে ২১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটির নির্বাচিত করা হয়।