• ঢাকা
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন / ৪৩
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেলে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে শ্রীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

আগামী ৩১ আগস্ট সারাদেশে একযোগে উদ্বোধনের পর ২ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, একক অভিনয়, চিত্রাঙ্কন, নৃত্য ও সঙ্গীতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ, সহকারী শিক্ষা অফিসার বিনয় কুমার, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, খামারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওসার উদ্দিন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল মান্নান, কমলাপুর ডাঃ নুরুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া মুসতারী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাশেম আলী মণ্ডলসহ উপজেলার ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি মাদ্রাসা ও ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।