• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

টঙ্গীর সেই চাঁদাবাজ বাপ-বেটা এখন গোপালগঞ্জে, চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন / ১৩০
টঙ্গীর সেই চাঁদাবাজ বাপ-বেটা এখন গোপালগঞ্জে, চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে চাঁদা দাবি করে তা না পেয়ে এক বৃদ্ধকে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। আহত ওই বৃদ্ধের নাম জুলহাস কাজী (৬২)। তিনি মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের তপারকান্দি এলাকার মৃত আব্দুল গফুর কাজীর ছেলে।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তপারকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগ উঠেছে, করম মাতবরের ছেলে জাকির মাতবর ও তার ছেলে বাপ্পি মাতবর ওই বৃদ্ধের ওপর হামলা চালান। গুরুতর আহত জুলহাস কাজীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, জাকির মাতবর ও তার ছেলে বাপ্পি মাতবর আগে ঢাকার টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থান করতেন। সেখানে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য রাসেলের ছত্রছায়ায় চাঁদাবাজি, এশতেমার মাঠ দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে তারা টঙ্গী এলাকা ছেড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে চলে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, মুকসুদপুরে আসার পরও তারা জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

হামলার বর্ণনা দিয়ে ভুক্তভোগী জুলহাস কাজী বলেন, তার দুই ছেলে প্রবাসে থাকেন এবং তিনিও দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করেন।

তিনি বলেন, ওরা আমার কাছে চাঁদা চেয়েছিল। আমি দিতে অস্বীকার করায় চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে আমার ওপর হামলা করে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই তারা হামলা চালায়। আমি ঠেকাতে গেলে আমার হাতে কোপ দিয়ে হাত কেটে ফেলার চেষ্টা করে। পরে আমার মাথায়ও কোপ দেয়।” এর পর ওরা ঘরে ঢুকে লুটপাট করে আমার ঘরে থাকা ২৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বর্তমানে ভুক্তভোগ জুলহাস কাজী গোপালগঞ্জ ৫০০ বেড মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন

আহত জুলহাস কাজী আরও বলেন, আমি এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চাই। প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।