• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি মিটিং অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন / ৩১৬
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজধানীর টিকাটুলি চৌধুরী মল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যলয়ে সংস্থার কার্যকরী পরিষদের জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, সংস্থার সম্মানিত কার্যকরী সভাপতি এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবুল বাশার মজুমদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সম্মানিত চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য সচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।

উক্ত সভায় আরও উপস্থিতি ছিলেন, সংস্থার ভাইস চেয়ারম্যান এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো. আনারুল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য লায়ন হেলাল উদ্দিন হিলু। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক দৈনিক দিগন্ত প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো. রাসেল সরকার।

আরও উপস্থিতি ছিলেন, সংস্থার নির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো. রেজাউল ইসলাম, নির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো. রুহুল আমিন প্রধান। নির্বাহী পরিষদের সহ -অর্থ বিষয়ক সম্পাদক এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মো. রাসেল ইসলাম জীবন। নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক এবং কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু। নির্বাহী পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কার্যকারী পরিষদের সম্মানিত সদস্য মো. জিল্লুর রহমান আজাদ।