• ঢাকা
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী অন্তর বাহিনীর বিরুদ্ধে


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন / ১০
গোপালগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী অন্তর বাহিনীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী অন্তর বাহিনীর বিরুদ্ধে।

জানা গেছে, সন্ত্রাসী অন্তর বাহিনীর হামলায় শিবলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা।

আহত শিবলীকে পুলিশ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে অন্তর ও তার লোকজন গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড়ে গতকাল সকাল ১০টা থেকে সোয়া ১০ টার মধ্যে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে শিবলীকে।

স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ শিবলীকে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে জানা গেছে।

ঘটনার সময় শিবলী মটর সাইকেল চালিয়ে উলপুর হয়ে গ্রামের বাড়ী বলাকৈড় যাচ্ছিলো। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে পূর্ব প্রস্তুতি নিয়ে অন্তর ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। হামলার সময় দেশীয় ধারালো অস্ত্রের কোপে মাথার একাধিক স্থানে ও লাঠির বাড়ীতে শরীরের বিভিন্ন স্থানে শিবলী গুরুতর আহত হন। হামলা চালানোর পর অন্তর ও তার বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সন্ত্রাসী অন্তর উলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার তরিকুল মোল্লার ভাতিজা। সে নিজেও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলো বলে জানা গেছে।