• ঢাকা
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কপিলমুনি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নতুন মুখ


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কপিলমুনি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নতুন মুখ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

স্থানীয়দের একাংশের মতে, চেয়ারম্যান পদে নতুন মুখ হলেও সমাজসেবক ও তরুণ রাজনৈতিক নেতা শেখ আবু তালেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন জুড়ে বেশ পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন। এমনকি চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনায় ভাসছেন তারই নাম।

শেখ আবু তালেব কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতার নাম শেখ আনসার আলী। তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ইউনিয়ন পলিশিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলেও স্থানীয়রা জানান।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা বলেন, তালেব ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার আরেক আবু তালেব।

এছাড়াও স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কপিলমুনি ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবু তালেবের সাথে কথা হলে তিনি বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।