

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা।
রিপন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত আঃ রউফ মোল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটির আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দÐণীয় অপরাধ।
তিনি নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে বলেন, আমি আমার রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহ-সভাপতি, আমার পিতা ওয়ার্ড বিএনপির সদস্য এবং আমার বড় চাচা ৪নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইব্রাদার সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুতরাং এনসিপির কমিটিতে আমার নাম দেওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যারা এভাবে তালিকায় আমার নাম করেছে তাদের বিচার দাবি করছি।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহব্বত, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহ-সভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :