• ঢাকা
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন /
মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে অবস্থিত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

মঙ্গলবার বিকেলে উপজেলার মুজদিয়া গ্রামে অবস্থিত বিদ্যালয়টি তিনি সরজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি সুমন মজুমদার, সহকারী শিক্ষক আনিচুর রহমান, মিঠুন কুমার, সুকান্ত বাড়ইসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে ১০টি সিলিং ফ্যান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ২টি ভ্যান এবং দাপ্তরিক কাজের জন্য ১টি আলমারী প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

​এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বিদ্যালয়টির অবকাঠামোগত ও শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে পাশে থাকার সুদৃঢ় আশ্বাস প্রদান করেন।