• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন গোপালগঞ্জের সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী খান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:২১ অপরাহ্ন / ৮৩
না ফেরার দেশে পাড়ি জমালেন গোপালগঞ্জের সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী খান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি গোলাম মেহেদী খান আর নেই। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের হীরাবাড়ি সড়কের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক (৮০) বছর। তিনি দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ও পিপি হিসেবে অসংখ্য বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তান (১পুত্র ও ৩ কন্যা), নাতি নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

এদিকে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট গোলাম মেহেদী খানের হঠাৎ মৃত্যুর খবরে জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক এবং সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. এম এ আলম সেলিম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এম জুলকদর রহমান, গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম সহ জেলা আইনজীবী সমিতির সকলে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত
হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।