• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

“ডোপ টেস্টের” খবর শুনেই উধাও এসআই মামুন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন /
“ডোপ টেস্টের” খবর শুনেই উধাও এসআই মামুন

বিশেষ প্রতিবেদকঃ চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) তিনি ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে যাওয়ার খবরে স্থানীয় থানায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ড্রপ টেস্টে তার নাম তালিকায় আসার সাথে সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না এসআই মামুনুর রশিদ (মামুন) কে।

পুলিশ জানায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। ডোপ টেস্টের কথা জানার পর থেকে গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান।

ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়েছে, এসআই মামুন উর রশিদ নিয়মিত মাদক সেবন করতেন– এক সময় খুলনা সদর থানায় কর্মরত অবস্থায় তিনি স্থানীয় মাদক সেবীদের কে আমন্ত্রণ জানিয়ে তার বাসায় বসে মাদক সেবন করতেন।

তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। মাদক সেবনকারী সন্দেহে তার ডোপ টেস্টের ফলাফল সংগ্রহের সিদ্ধান্ত নেন চাঁদপুরের পুলিশ সুপার। যার জন্য মামুন, গা ঢাকা ঢাকা দেয়।

চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে মামুনকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশ সদস্যরা তার বাসায় যান। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।