• ঢাকা
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় যুবদলের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৮:০০ অপরাহ্ন / ৬
ডুমুরিয়ায় যুবদলের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এ মিছিলে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে মোল্লা মশিউর রহমান, রবিউল ইসলাম, পারভেজ, জিয়া ও জাহিদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল থেকে নেতৃবৃন্দ বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার কোনো স্থান নেই। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

তাঁরা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

মিছিলে ডুমুরিয়া উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।