

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সর্তকতা, সার্বিক কল্যাণ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের কল্যাণ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ সুদৃঢ়করণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :