• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন / ০
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ- উজ- জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজ্ শাহীনা নাসরিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ শাহীনা নাসরিন সভার শুরুতে গত মাসের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধসহ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।