• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৬:২০ অপরাহ্ন / ১১
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তার প্রসার এবং প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্ব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজন করা হয় প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

এ সময় তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরও উৎসাহিত করবে এবং আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।