• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন / ১৪
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি।” – “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরের সামনে থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ-৩ আসনের (কোটালীপাড়া – টুঙ্গিপাড়া) সংসদ সদস্য এস এম জিলানীর নেতৃত্বে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ (পিপিএম), উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলার অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।