

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
আপনার মতামত লিখুন :