• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মাগুরায় ৯২ কাটুন সৌদি আরব খেজুর বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন / ২২৪
মাগুরায় ৯২ কাটুন সৌদি আরব খেজুর বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টুর খেজুর আসার পরদিন বিতরণ কার্যক্রম শুরু। খেজুর নিতে দুর্যোগ ও ত্রাণ অফিসে আসেন বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার হুজুররা এসে সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় মাগুরা ত্রাণ গুদম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র খেজুর বিতরণ করা হয়।

বিতরণের মাধ্যমে মাগুরা সদর উপজেলা ৩০ কাটুন, শ্রীপুর উপজেলা ২০ কাটুন, শালিখা উপজেলা ২০ কাটুন, মহম্মদপুর উপজেলা ২২ কাটুন, এ সময় সয়ং জেলা প্রশাষক উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করেন। এই নিয়ে মাগুরাতে মোট ৯২ কাটুন সৌদি আরব খেজুর আসে এবং সেগুলো স্বঠিক ভাবে বিতরণ করা হয়।

বিতরণ সময় উপস্থিত ছিলেন সদর ইউ এনও মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডাঃ মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অফিসার এ,টি,এম বেনজীর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

জেলা প্রশাষক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরাতে যে ৯২ কার্টুর খেজে বরাদ্দ হয়েছিলো সেটা আসতে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আমরা প্রজ্ঞাপনের চিঠি পাওয়া মাত্রই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার ও অসহায় অসচ্ছলদের লিস্ট তৈরি করি। গতকাল খেজুর আসার পর আজকে আমরা সেটা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম করতে পেরেছি।