• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ২:৩১ অপরাহ্ন / ১২৫
মাগুরার শ্রীপুরে মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ আলী আহম্মেদকে আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খাঁনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথ সভা করেছে শ্রীপুর উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার বিকেলে আনন্দ মিছিলটি শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।

আনন্দ মিছিল ও পথ সভায় শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যাসহ নেতাকর্মীরা অংশ নেন।